ধাত্রীমার মুখে লঙ্কার মহাবিপদের খবর পেয়ে বিলাসবহুল প্রমোদ উদ্যান ছেড়ে স্বদেশের রক্ষার্থে মেঘনাদের বীরোচিত যুদ্ধযাত্রার কাহিনী.
যুদ্ধ ও হিংসার বিরুদ্ধে দাঁড়িয়ে গান তথা শিল্প ও সংস্কৃতিকে একমাত্র হাতিয়ার করার মানবিক আহ্বান।
ধ্বংসাত্মক যুদ্ধের প্রেক্ষাপটে সমস্ত কিছু গুঁড়িয়ে গেলেও দরযা দাঁড়িয়ে থাকা প্রেমিকাটির নিঃশর্ত শাশ্বত প্রতীক্ষার গল্প।
শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের পাশবিক লুণ্ঠন ও অত্যাচারের বিরুদ্ধে কবির তীব্র প্রতিবাদ ও বিশ্বমানবতার জয়গান।
সামাজিক অবক্ষয় ও চরম প্রতিকূলতার মাঝে সাধারণ বিপন্ন মানুষের পারস্পরিক একতা ও সংহতি নিয়ে টিকে থাকার লড়াই।
পরাধীন ভারতের বুকে জরাজীর্ণ পুরাতন জগতকে ভেঙে ফেলে স্বাধীনতার নতুন সূর্যোদয় ও ধ্বংসের মাঝে সুন্দরের আবাহন।
ঝড়ে বিধ্বস্ত অচেতন রাজকন্যা পদ্মাবতী ও তার সখীদের সমুদ্রকন্যা পদ্মার ঐশ্বরিক ও মানবিক চিকিৎসায় প্রাণ ফিরে পাওয়ার কাহিনী।
ছোট্ট তপনের লেখক হওয়ার স্বপ্ন ও অভিজ্ঞতা দিয়ে প্রকৃত জ্ঞানচক্ষু উন্মোচনের গল্প।
বিচিত্র সাজে মানুষকে আমোদ দেওয়া দরিদ্র হরিদার সততা ও আত্মমর্যাদার কাহিনী।
বিপ্লবী সব্যসাচী মল্লিকের ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে অপূর্ব ছদ্মবেশের গল্প।
অমৃত ও ইসবের জামা অদল-বদলের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব দলিল।
নদীর প্রতি নদেরচাঁদের অদ্ভুত ভালোবাসা এবং প্রকৃতির প্রলয়ংকরী রূপের গল্প।
ডিজিটাল যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কালি, কলম ও দোয়াতের নস্টালজিক ইতিহাস।
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার নানাবিধ সমস্যা এবং পরিভাষা তৈরি করার যৌক্তিক উপায়।
নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম, রাজসভার ষড়যন্ত্র এবং পলাশীর ট্রাজিক ইতিহাস।
দারিদ্র্য ও স্পোর্টস পলিটিক্সের বিরুদ্ধে লড়াই করে কণির জাতীয় চ্যাম্পিয়ন সাঁতারু হয়ে ওঠার কাহিনী।